গণমাধ্যমকে টার্গেট করেছে হ্যাকাররা
এবার দেশের গণমাধ্যমকে হ্যাকিংয়ের টার্গেট করে পোস্ট দিয়েছে হ্যাকাররা। বিষয়টি নিশ্চিত করেছে সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্টের গোয়েন্দা সূত্র ।
সূত্রটি জানিয়েছে, হ্যাকররা হ্যাকার গ্রুপ পোস্টে লিখেছে, “আমরা শুধু ওয়েব সাইটেই আক্রমণ করবো না, আপনাদের টিভি চ্যানেল ব্রডকাস্টের নিরাপত্তা এবং অন্যান্য আইওটি ডিভাইসের নিরাপত্তা বাড়ান”।
এ বিষয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, সার্টের কাছ থেকে এখনো কোনো সতর্কবার্তা না পেলেও তাদের স্যাটেলাইট ব্রডকাস্টিং সিস্টেমে কয়েক প্রকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা আছে।ফলে এর আগেও বঙ্গবন্ধু স্যাটেলাইটে সাইবার হামলা হয়েছিল, কিন্তু অ্যাটাকাররা সফল হয়নি ।







